
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক, প্রতিনিধি ও বিজ্ঞাপনদাতাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘দৈনিক প্রতিদিনের দৃশ্যপট’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত।
তিনি আরও বলেন, পাঠক, প্রতিনিধি ও বিজ্ঞাপনদাতাদের সহযোগিতায় ‘দৈনিক প্রতিদিনের দৃশ্যপট’ আজ একটি বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও সকলের ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে তিনি সবার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।