1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে যাচ্ছে : ট্রাম্প

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৪ Time View

 

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বর্তমান সামরিক অভিযান দীর্ঘস্থায়ী হবে না।

 

 

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে। এতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও নৌঘাঁটিসহ বিভিন্ন সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালানো হয়।

 

 

তিনি দাবি করেন, অপারেশন এপিক ফিউরি নামের এই অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে এবং এর ফলে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

 

 

ট্রাম্প সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে একটি স্বল্পমেয়াদি অভিযান হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার কারণে এই সংঘাত দীর্ঘদিন চলবে না।

 

 

তিনি আরও বলেন, যুদ্ধের কারণে অর্থনীতিতে সামান্য প্রভাব পড়লেও তা সাময়িক। পরিস্থিতি স্বাভাবিক হলে অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে।

 

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভাষায়, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে। আর এ যুদ্ধে একতরফাভাবে যুক্তরাষ্ট্রই লাভবান হবে বলে তিনি আশা করছেন। সূত্রঃ কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com