1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে দিনভর ব্যস্ত সময় পার করলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আমার জন্য অগ্নিপরীক্ষা: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী সলঙ্গায় মাছ বোঝাই নসিমনচাপায় ১  শিশুর মৃত্যু,আরেক শিশু আহত  ফ্যামিলি কার্ডের সুবিধা প্রথম পাবে হতদরিদ্র পরিবার : খাদ্যমন্ত্রী কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে প্রমোদতরি ‘মাস্তুল’ ঘিরে নদী পর্যটনের সম্ভাবনার যাত্রা শুরু রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড় ইফতারে কাঁচা না সেদ্ধ ছোলা কোনটিতে বেশি পুষ্টি জানালেন পুষ্টিবিদ  ইফতারিতে খেজুর খাওয়া সুন্নত প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

ইফতারিতে খেজুর খাওয়া সুন্নত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ Time View

 

 

দৃশ্যপট ইসলাম ডেস্ক

 

খেজুর স্বাস্থ্যসম্মত ভিটামিন সমৃদ্ধ একটি খাবার। দৈনন্দিন জীবনের খাদ্য ঘাটতির চাহিদা পরিপূরক জাদু ও বিষ প্রতিরোধক খাবার। পবিত্র রমজানে সারা দিনের রোজার ক্লান্তি শেষে ইফতারিতে এক-দুটি খেজুরে খেলে দুর্বলতা কেটে যায়। ইফতারিতে খেজুর খাওয়া সুন্নত। রাসুল (সা.) খেজুর দিয়ে ইফতারি করতেন। হাদিস শরিফেও খেজুর দিয়ে ইফতারি করার নির্দেশ রয়েছে। খেজুর দিয়ে ইফতার করার ব্যাপারে হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যখন তোমাদের কেউ ইফতার করে, সে যেন খেজুর দ্বারা ইফতার করে। কেননা, তাতে বরকত ও কল্যাণ রয়েছে।’ (মেশকাত : ১৮৯৩)। অন্য হাদিসে রয়েছে, আনাস বিন মালেক (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকত, তাহলে শুকনো খেজুর দিয়ে। যদি শুকনো খেজুরও না থাকত, তাহলে কয়েক ঢোক পানি দিয়ে।’ (তিরমিজি : ৬৩২)।

 

 

শুধু রমজানই নয় অন্যান্য দিনেও খেজুর শরীরের বিশেষ পুষ্টিদানকারী খাবার। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজওয়া খেজুর খাবে বিষ ও জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না।’ (বুখারি ও মুসলিম)। সুতরাং পুষ্টিগুণে ভরপুর এবং হাদিসের নির্দেশনায় খেজুর মানুষের জন্য অনেক উপকারী। খেজুর দিয়ে ইফতার করার উপকারিতা হলো—১. কয়েকটি খেজুরই সাময়িক ক্ষুধা নিবারণে সহায়তা করে। ২. খেজুরে প্রচুর পরিমাণ ক্যালরি থাকায় দুর্বল স্বাস্থ্যের অধিকারী, সামান্য পরিশ্রমেই যারা পেরেশান হয়ে যায়। ইফতারে খেজুর খেলে তাদের দুর্বলতা কেটে যায় এবং রোজা রাখা সহজ হয়। ৩. শিশুর প্রয়োজনীয় পুষ্টির জন্য মায়ের বুকের দুধ বৃদ্ধিতে খেজুর কার্যকর ভূমিকা রাখে। ফলে শিশুকে বুকের দুধ খাওয়ানো মায়েদের স্বাভাবিকভাবে রোজা রাখা সহজ হয়। ৪. খেজুর হৃদরোগ, জ্বর ও পেটের পীড়ায় উপকারী এবং বলবর্ধক ওষুধ হিসেবে কাজ করে। ক্ষুধামান্দ্য ও কোষ্ঠকাঠিন্য দূরীকরণে খেজুর বিশেষ উপকারী। ৫. খেজুর পেটের গ্যাস, শ্লেষ্মা, কফ দূর করে, শুষ্ক কাশি, অ্যাজমা ও গ্যাসের জন্যও উপকারী। ৬. রোজাদারের পেট খালি থাকায় শরীরে গ্লুকোজের প্রয়োজনীয়তা দেখা দেয়। খেজুর সেটা দ্রুত পূরণে সাহায্য করে।

 

 

খেজুর যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর ফল, তেমনি খেজুর খাওয়ার বৈজ্ঞানিক কারণও অনেক। খেজুরে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। খেজুরে সুগারের পরিমাণ এত বেশি থাকে যে, এক কামড়েই অনেকটা এনার্জি পাওয়া যায়। এর মধ্যে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফাইবার, গ্লুকোজ, ম্যাগনেশিয়াম ও সুক্রোজ থাকে। যে কারণে খেজুর খাওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে শরীরে এনার্জি বেড়ে যায়। সারা দিন উপোস করে শরীরে ক্লান্তি আসে, তা দূর করে এনার্জি জোগাতে সাহায্য করে খেজুর।

 

 

রোজা রাখলে সাধারণত অ্যাসিডিটি হয়। যার থেকে অস্বস্তি হতে থাকে। খেজুর শরীরে অ্যাসিডের মাত্রা বশে রেখে অস্বস্তি কমায়। সারা দিন না খেয়ে থাকলে খাওয়ার সময় বেশি খেয়ে ফেলার প্রবণতা তৈরি হয়। তাই খেজুর খেয়ে রোজা ভাঙলে এর মধ্যে থাকা জটিল কার্বোহাইড্রেট হজম হতে বেশি সময় নেয়। ফাইবার থাকার কারণে পেট ভরা লাগে। তাই বেশি খাওয়ার আগেই পেট ভরে যায়। অনেকক্ষণ না খেয়ে থাকলে তা পৌষ্টিকতন্ত্রের কার্যকারিতায় ব্যাঘাত ঘটায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। খেজুর শরীরে উৎসেচক ক্ষরণে সাহায্য করে। ফলে হজম ভালো হয়। মহান রব আমাদের রমজানে স্বস্তি ও সুস্থতা দান করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com