শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা যুবদলের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা দেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা চুয়াডাঙ্গার মাটিতে মেনে নেওয়া হবে না। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এসব অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।
এতে চুয়াডাঙ্গা জেলা ও বিভিন্ন উপজেলা, দর্শনা থানা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। থানা ও ইউনিয়ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat