এরশাদ আলী,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু (৫৫) ও উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টি (৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নিসরুল হামিদ ফুতু উপজেলার সান্তাহার হলুদঘর এলাকার মেহের আলী মাস্টারের ছেলে ও শাহিনুর রহমান মুন্টি একই এলাকার মৃত জলিলুর রহমানের ছেলে। শুক্রবার সন্ধ্যায় তাদেরকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালিবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানে পিছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কিছু নেতা-কর্মী বিভিন্ন এলাকায় নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকান্ড মহাসড়কের চলাচলরত যানবাহন ভাংচুর, মহাসড়কের ক্ষতি সাধন, সরকারী স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্বে একত্রিত হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে একটি ১৫ ফিট ব্যানারসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামীদের বিরুদ্ধে আইনীগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat