1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মাত্র একটি দেশকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দিল ইরান   তারাবিতে ভুলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে করণীয় কী? ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণের দাবি করছে যুক্তরাষ্ট্র ধর্মমন্ত্রীর প্রতি বায়তুল মোকাররমের খতিবের বিশেষ আহ্বান যুদ্ধে তেলের দাম হু হু করে বাড়ছে, চাপে বিশ্ব অর্থনীতি সাংবাদিকদের সম্মানে আরটিএস জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুদিনের সফরে সিরাজগঞ্জে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নদীতে পানি আনতে যাওয়া গৃহবধু নৌকার মাঝির হাতে ধর্ষণের শিকার রায়গঞ্জে বিধ্বস্ত আ. লীগ কার্যালয় বাঁশের বেড়ায় সংরক্ষণ করলেন সমর্থক সিরাজগঞ্জ সোলার পার্ক নবায়নযোগ্য জ্বালানিতে দেশের নতুন মাইলফলক

আজ দোল উৎসব

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬ Time View

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

আজ দোলযাত্রা ও গৌর পূর্ণিমা। রাধাকৃষ্ণের দোল উৎসব স্মরণে এ দিন সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। দোলযাত্রায় রাধা ও কৃষ্ণের মূর্তি পালকিতে বসিয়ে ভক্ত নারী-পুরুষ নাচ ও ভক্তিমূলক গান গেয়ে থাকেন। একে অন্যকে নানা রং ও আবির দিয়ে রাঙিয়ে আনন্দ প্রকাশ করেন।

 

 

দোলযাত্রা উপলক্ষে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কীর্তন ও পূজার আয়োজন করা হয়েছে। পূজা শুরু হবে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায়। পূজা ও কীর্তন শেষে দুপুর ১টায় প্রসাদ বিতরণ করা হবে। এ ছাড়া রাজধানীর অন্য মন্দিরগুলোয়ও দোলযাত্রা অনুষ্ঠিত হবে।

 

 

দোল পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল।

 

গতকাল এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, রাধাকৃষ্ণের প্রেমলীলার অন্যতম উৎসব দোলযাত্রা আবির ও রঙের মেলাই শুধু ছিল না, এ উৎসবের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষ ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে মাতোয়ারা হতেন। পরবর্তী সময়ে মহাপ্রভূর আবির্ভাব এই পূণ্যতিথিকে আরও বৈশিষ্ট্যপূর্ণ করে তোলে। তারা আরও বলেন, মানুষে মানুষে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করাই হচ্ছে দোল উৎসবের মূল বাণী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com