1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মাত্র একটি দেশকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দিল ইরান   তারাবিতে ভুলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে করণীয় কী? ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণের দাবি করছে যুক্তরাষ্ট্র ধর্মমন্ত্রীর প্রতি বায়তুল মোকাররমের খতিবের বিশেষ আহ্বান যুদ্ধে তেলের দাম হু হু করে বাড়ছে, চাপে বিশ্ব অর্থনীতি সাংবাদিকদের সম্মানে আরটিএস জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুদিনের সফরে সিরাজগঞ্জে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নদীতে পানি আনতে যাওয়া গৃহবধু নৌকার মাঝির হাতে ধর্ষণের শিকার রায়গঞ্জে বিধ্বস্ত আ. লীগ কার্যালয় বাঁশের বেড়ায় সংরক্ষণ করলেন সমর্থক সিরাজগঞ্জ সোলার পার্ক নবায়নযোগ্য জ্বালানিতে দেশের নতুন মাইলফলক

অবৈধ দলিল বানিয়ে বাড়ী দখলের অপচেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৮ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ দলিল বানিয়ে অবৈধভাবে বাড়ী দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার চরচালা গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী শেফালী খাতুন গং এর বিরুদ্ধে।

 

বুধবার (৪ মার্চ) সকালে দখলের প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী ইমদাদুল হক বেলকুচি প্রেসক্লাব ভবনে সংবাদ সম্মেলন করেছেন।

ভুক্তভোগী ইমদাদুল হক বলেন, ১৯৭৭ সালে  উপজেলার চালা মৌজার ৫৭৪ দাগে আমি ও আমার ভাইগণ যায়গা ক্রয় করে ভোগদখল করে আসছি এবং আমার এক ভাইয়ের যায়গা আমরা দুই ভাই বিক্রয় দলিল মূলে ক্রয় করি। পরবর্তীতে আমার ভাই মৃত আব্দুল মান্নানের স্ত্রী ২০১৩ সালে অবৈধ হেবানামা দলিল মূলে জমি জবর দখল করে। আমি আদালতে মামলা দায়ের করলে আদালত পূর্বে তার স্বামী মৃত আব্দুল মান্নান তার যায়গা ইমদাদুল হকের নিকট পূর্বে বিক্রি করায় তার দলিল অবৈধ ঘোষণা করেন। বিবাদীগণ এখন জোরপূর্বক আমার যায়গা ও স্থাপিত ঘড়বাড়ি দখল নেওয়ার পায়তারা করছেন।

 

ভুক্তভোগী আরও বলেন, এ নিয়ে বিবাদী শেফালী খাতুন আদালতে মামলা করে ছিলেন। কিন্তু আদালত রায় খারিজ করে দিয়েছেন। এই জবরদখলমূলক কর্মকাণ্ড বন্ধে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com