1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলায় উৎসব, প্রধান অতিথি এমপি ভিপি আয়নুল হক সাগরে ২ ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ নিয়ে এলেন দুই ছেলে কোন কাগজে খাবার মুড়িয়ে রাখা ভালো, জেনে নিন দেশে ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে ঐক্যবদ্ধ প্রতিরোধ : ডা. শফিকুর রহমান তেহরানে ক্ষেপণাস্ত্র কারখানায় হামলার দাবি ইসরায়েলের ঈদের আনন্দে ঘুরতে গিয়ে সেতু ভেঙে চারজন নিহত, নিখোঁজ ১ ঈদের অনুষ্ঠানে মোদিকে অনুপ্রবেশকারী বললেন মমতা মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো পূরণ হয়নি : স্পিকার

অধিকারের স্থপতি হোক শ্রমজীবী মানুষের,আজ মহান মে দিবস 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৪৮৮ Time View

দৃশ্যপট ডেস্ক: 

আজ ১ মে—মহান মে দিবস। এটি বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। দিবসটির এবারের প্রতিপাদ্য: ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।

১৮৮৬ সালের ১ মে, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বরে শ্রমের মর্যাদা, ন্যায্য মজুরি এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকরা ঐতিহাসিক আন্দোলনে অংশগ্রহণ করেন। ওই আন্দোলনে পুলিশের গুলিতে প্রায় অর্ধশত শ্রমিক হতাহত হন। এই আত্মত্যাগের স্মরণে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এই আন্দোলনের ফলেই আজ শ্রমিকদের দৈনিক কাজের সময় আট ঘণ্টায় নির্ধারিত হয়েছে। 

বাংলাদেশে এবারের মে দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে শ্রমিকদের অধিকার সামনে রেখে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

মে দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতি দিয়েছে এবং শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com