রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুঁইয়াগাঁতীর বিশিষ্ট ইট ব্যবসায়ী অচিন্ত তালুকদার আর নেই। গত পরশু ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মরদেহ বাড়িতে পৌঁছানোর খবর পেয়ে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের পক্ষ থেকে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম অচিন্ত তালুকদারের বাড়িতে যান। এ সময় তিনি মরদেহের প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
্
অচিন্ত তালুকদারের মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী মহল, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ইট ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় স্থানীয়ভাবে তিনি পরিচিত ও সম্মানিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অচিন্ত তালুকদারের মরদেহ ভুঁইয়াগাঁতী শ্মশানে নেওয়া হবে। সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।
এদিকে অচিন্ত তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তাঁরা মরহুম অচিন্ত তালুকদারের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গ্রামবাসীসহ এলাকার সর্বস্তরের মানুষকে যথাসময়ে শ্মশানে উপস্থিত থেকে প্রয়াত অচিন্ত তালুকদারের আত্মার শান্তি কামনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat