1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নওগাঁয় গাভী পালন ও মোটাতাজাকরণ প্রশিক্ষণ

বার্তা বিভাগ
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৯৪ Time View

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নে গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহাতায় ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষনের আয়োজন করে। রবিবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন, নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম। প্রশিক্ষণে ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ক খামারীদের টিএমআর, সাইলেজ, ইউরিয়া মোলাসেস স্ট্র ইত্যাদি হাতে কলমে শিখানো হয়। প্রশিক্ষণে ২৫জন নারী খামারিকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মৌসুমী সংস্থার সহকারি উপ-পরিচালক লিয়াকত আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.নুর হোসেন, সহকারি প্রাণিসম্পদ কর্মকত রুস্তম আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com